মো.কামাল হোসেন : ঢাকার দোহারে জমি দেখতে গিয়ে নিখোঁজ হয়েছেন সোহরাব বেপারী ( ৫৫) নামের এক ব্যক্তি। নিখোজ সোহরাব বেপারী দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য জামাল ব্যাপারী ও অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেনের ভাই। শুক্রবার (৯ মে) সকালে চর ঝাউকান্দায় জমি দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে সকাল ১১ টার পর থেকে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং তিনি বাড়িতেও ফিরে আসেনি। তার ব্যবহৃত মোবাইল টি বন্ধ পাওয়া যাচ্ছে। সেনাবাহিনীর একটি দল সন্ধ্যা থেকেই নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করার চেষ্টা করছেন।
