এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার কুকুটিয়া ইউনিয়ন পরিষদের সামনে স্বেচ্ছাসেবক দলের এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এসময় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী আক্তার হোসেন,রাসেল শেখ, সাঃ সম্পাদক প্রার্থী সাইফুল ইসলাম, মিজানুর রহমানসহসহ প্রার্থী খন্ড খন্ড মিছিল নিয়ে কর্মী সম্মেলনে উপস্থিত হন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দীপু খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নাসির উদ্দিন মোল্লা।
সদস্য সচিব এমদাদুল হক রজিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর , জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রধান করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাঃ সম্পাদক সিদ্দিক মোল্লা।
উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল
আহম্মেদ রনি।
এছাড়াও উপস্থিত ছিলেন, কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান মতি,
সাঃ সম্পাদক আলমগীর হোসেন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনসসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
