শ্রীনগরে জমি নিয়ে বিরোধের জেরে পুত্রের হামলায় মা-সহ আহত-৪

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের শ্রীনগরে জমি নিয়ে বিরোধের জেরে পুত্রের হামলায় মা-সহ ৪ জন গুরুত্বর আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার শ্রীনগর সদর ইউনিয়নের দয়হাটা টেক্কামার্কেট এলাকায় এ ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহত বৃদ্ধা মা সাহারা বেগম(৭০)সহ অন্যান্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এঘটনায় আহত আওলাদ বাদী হয়ে হামলাকারী শাহজাহান শেখকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, মৃত জয়নাল শেখের ৫ পুত্র পৈত্রিক সম্পত্তি সমহারে ভাগবাটোয়ারা পর গত দুই মাস পূর্বে ছেলে শাহজাহান শেখে পৈত্রিক সুত্রে পাওয়া বসতবাড়ীর পৌণে ১০ শতাংশ সম্পত্তি পার্শ্ববর্তী নিশাদ নামে একজনের নিকট বিক্রয় করার পর অন্য ভাইয়েরা শাহজাহান শেখ সম্পত্তি বিক্রির পর তার ছেলে রবিন চাচাদের একটি ছাপড়া করে বসবাস করে আসছে। মঙ্গলবার সকালে জমি নিয়ে বিরোধের জেরে শাহজাহান শেখসহ তার স্ত্রী রোজিনা বেগম, ছেলে রবিন, মেয়ে নুপুর ও সিংহেরহাটি এলাকার আলমগীর ও তার স্ত্রী মিলে চাচাদের ঐ ছাপড়া ঘরটিতে ভাংচুর চালায়। এতে শাহজাহানের ৭০ উর্ধ্বো বয়সী বৃদ্ধামা সাহারা বেগমসহ ভাই আওলাদ, গিয়াসউদ্দিন ও আওলাদের স্ত্রী অন্তরা বাধা নিষেধ করলে শাহজাহানগং দা,লাঠি,লোহার রড ও হামার নিয়ে মাসহ ভাইদের উপর চালিয়ে এবং তাদের এলোপাতাড়ি পিটিয়ে গুরুত্বর আহত করে। এসময় শাহজাহান শেখ গং ছাপড়া ঘরটি ভাংচুর করে প্রায় ২৫-৩০ হাজার টাকার ক্ষতি করে। আহতদের ডাক চিৎকারে আশপারে লোকজন এগিয়ে আসলে শাহজাহান গং মা-সহ ভাইদের প্রাণের মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

শ্রীনগর থানার ডিউটি অফিসার এএস আই মনির হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *