এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে কাটুনের ভিতরে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের
কবুতরখোলা এলাকায় রাস্তা পাশ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সন্ধ্যার কিছুক্ষন পূর্বে একটি কাটুন দেখতে পায় তারা। খোলা পর নবজাতকের মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ নাজমুল হুদা খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কাটুন ভিতরে থাকা এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ধারনা করা হচ্ছে বয়স ১/২ দিন হবে। এই বিষয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে
