আড়িয়াল বিলকে একটি মডেল পর্যটন এলাকায় রুপান্তর করা হবে: মীর সরফত আলী সপু

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে মুন্সীগঞ্জের আড়িয়াল বিলকে একটি মডেল পর্যটন এলাকায় রূপান্তর করা হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগর উপজেলার গাদিঘাট এলাকায় আড়িয়াল বিলে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মীর সরফত আলী সপু বলেন, আড়িয়াল বিল দেশের একটি প্রাকৃতিক সম্পদ। এর জীববৈচিত্র্য রক্ষায় বিএনপি রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেবে। এখানে শুধু মাছ নয়, সবজি ও শস্য উৎপাদনের দিকেও সমান গুরুত্ব দেওয়া হবে। একইসঙ্গে পর্যটন খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আড়িয়াল বিলকে একটি মডেল এলাকায় পরিণত করা হবে।

মুন্সীগঞ্জ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্যজীবী দল কেন্দ্রিয় কমিটি সাবেক সদস্য সচিব মোঃ আব্দুর রহিম, শ্রীনগর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আমীর হোসেন, শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, মুন্সীগঞ্জের জেলা মহিলা বিষয়ক সভাপতি সেলিনা আক্তার বিনা, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *