এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসত বাড়ীর সীমানায় দেয়াল নির্মার্ণের অভিযোগ উঠেছে।
বুধবার সকালে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের সেলামতি এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠে প্রতিবেশী শহিদুল গংয়ের বিরুদ্ধে।
মামলা সুত্রে জানা যায়, উপজেলার সেলামতি মৌজার আর এস ৫৬৮ নং দাগের ৪৫ শতাংশ সম্পত্তি ভুক্তভোগী হারুন অর রশিদসহ তার ওয়ারিশরা পৈত্রিক সুত্রে মালিক হয়ে ভোগদখলে থাকাবস্থায় একই এলাকার শহিদুল,ছাত্তার,শাহজাহান,আঃ হাই,আঃ রব ও আঃ রহিম জোড় পূর্বক দখলের পায়তারা করে আসছিল। এই নিয়ে বিজ্ঞ দেওয়ানীতে আদালতে মামলা মোকদ্দমা চলমান রয়েছে এবং স্থানীয়ভাবে একাধিকবার
লিখিতভাবে শালিশ মীমাংসা করা হয়। পরবর্তীতে শহিদুলগং নালিশী সম্পত্তিতে জোড়পুর্বক দেয়াল নির্মাণ কাজ শুরু করলে ভুক্তভোগী হারুন বিজ্ঞ আদালতে শহিদুলগংয়ের বিরুদ্ধে পিটিশন মোকদ্দমা নং ৫৯৫ ধারা- ১৪৫ ফৌঃ কাঃ বিঃ দায়ের করেন। এর প্রেক্ষিতে থানা পুলিশ উভয় পক্ষকে নালিশীতে সম্পত্তিতে আইনশৃঙ্খলার অবনতি না ঘটিয়ে স্থীতিবস্থা বজায় রাখার লক্ষে বুধবার(১৫ অক্টোম্বর)
লিখিত নোটিশ প্রদান করেন। লিখিত নোটিশ পাওয়ার পরও শহিদুলগং পূনরায় প্রাচীর নির্মাণ কাজ অব্যাহত রেখেছে।
এব্যাপারে আঃ রহিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয়ভাবে লিখিতভাবে শালিসে যে সীমানা নির্ধারণ করা হয়েছে। আমরা সে সীমানা থেকে এক ফুট পর্যন্ত রেখে দেয়াল নির্মান কাজ করছি। তারা যে দাগে নিষেধাজ্ঞা দিয়েছে সে দাগে আমরা দেয়াল নির্মাণ করছি না।
এব্যাপারে শ্রীনগর থানার এসআই আঃ কাদের বলেন, আমি বিজ্ঞ আদালতের নিদের্শে উভয় পক্ষকে লিখিত নোটিশ প্রদান করেছি এবং ধার্য্য তারিখে উভয়পক্ষকে বিজ্ঞ আদালতে যাওয়ার পরামর্শ দিয়ে আসছি
