টঙ্গিবাড়ীতে পূর্ব শক্রতার জের ধরে গৃহবধূকে মারধর

টঙ্গিবাড়ী ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে পূর্ব শক্রতার জের ধরে গৃহবধূকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে । আহত গৃহবধূর তাসলিমা বেগম (৫৫) কে উদ্বার করে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । এ ঘটনায়   টঙ্গিবাড়ী থানায় পনির বেপারী, আক্তার হোসেন বাবলু, সোহেল বেপারী, ময়না বেগমকে আসামি করে একটি অভিযোগ করেন ।

জানা গেছে, টঙ্গিবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের চাষিরি গ্রামে আলো বেপারীর সাথে পাশের বাড়ীর পনির বেপারী গংদের সাথে দীর্ঘ দিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে । এরই জের ধরে ১০ই অক্টোবর সন্ধা ৬ টার সময় পনির বেপারী সহ অন্যান্য আসামিরা নিজ বসত ঘরের ভিতরে প্রবেশ করিয়া অকথ্য ভাষায় গারিগালাজ করিতে থাকে এসময় আলো বেপারীর স্ত্রী তাসলিমা বেগম প্রতিবাদ করলে আসামিরা কাঠের ডাসা, ঝাড়ু ও কিল ঘুসি  আহত করে।

মামলা তদর্ন্তকারী কর্মকর্তা এস আই মোস্তাফিজুর রহমান জানান, থানায় একটি অভিযোগ হয়েছে মামলার তদর্ন্ত চলমান রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *