কাজী সোহেল. শিক্ষিত হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হতে হবে। যাতে তোমাদের দ্বারা সমাজের সাধারণ মানুষ উপকৃত হয়। আজ মঙ্গলবার (৭ ফেব্রায়ারি) সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ “হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়ের” বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামন তরুন বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মিজানুর রহমান ভূইয়া কিসমত অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এবং কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার, বারুয়াখালী ইউপি চেয়ারম্যান এমএ বারী মোল্লা বাবুল, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন। উপস্থিত ছিলেন- আওয়ামীলীগ নেতা মো. আব্দুস সালাম, সুজন বাবু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদ আলী দেওয়ান প্রমুখ। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
