কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে একহাজতির মৃত্যু

‌কেরানীগঞ্জ( ঢাকা) প্রতি‌নি‌ধি: কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় আটক একহাজতির মৃত্যু হয়েছে। তিনি আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহতের নাম সায়েদ ওরফে আবু সাঈদ (৪৫)। তার বাবার নাম মোহাম্মদ হারেজ। গ্রামের বাড়ি ঢাকা জেলার ধামরাই থানার ঘোড়াকান্দা দক্ষিণপাড়া এলাকায়। সে একটি হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি হিসেবে গত ১ফেব্রুয়ারি কারাগারে আসেন। তার হাজতি নং -৫৩৩৮/২৩। কারা কর্তৃপক্ষ জানান,খুব সকালে হাজতি আবু সাঈদ গুরুতর অসুস্থ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টায় সেখানে সে মৃত্যুবরণ করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *