মো. নাজমুল হোসেন: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা হাজী আলাউদ্দিন মিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার বক্সনগর ইউনিয়নের শতবর্ষী বি.ডি.এফ.সি ক্লাবের উদ্যোগে অত্র ক্লাবের মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। চুড়ান্ত পর্বের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্সনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বানার্ড তপন গমেজ।
এসময় বক্তারা বলেন, তোমরা পড়াশুনার পাশাপাশি খেলা ধুলায় লিপ্ত থাকবে, তাহলে তোমরা সমাজকে বদলে দিতে পারবা। কারণ বর্তমান সমাজকে মাদক যেভাবে গ্রাস করেছে তা থেকে বেরিয়ে আসতে খেলাধুলার জুড়ি নেই। মনে রেখো মাদক শুধু তোমাকেই নয় তোমার পরিবারকেও ধ্বংসের দিকে নিয়ে যাবে। তাই খেলাধুলার বিকল্প নেই।
চ’ড়ান্ত পর্বের এ খেলায় রজনীগন্ধা ৩-২ গোলে শাপলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার ইউএস ডলার এবং রার্নার আপ দলকে ৫ হাজার ইউএস ডলার পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে অত্র ক্লাবের সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি শামীমুল আহাদ রনকের সভাপতিত্বে দুর্নীতি দমন কমিশনের সাবেক পরিচালক মোজাম্মেল হক খান, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, মো. আলমগীর হোসেন, মো. সাহাবুদ্দিন আহমেদ সোহেল, দাতা সদস্য মফিদ খান, কবি ও সাহিত্যিক এম.এ করিম, হোসেন স্বাধীন, আক্তার হোসেন, অত্র ক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন, ক্রীড়া সম্পাদক মো. রজ্জব আলী, জিয়া উদ্দিন রুমেল, মো. শামিমুল আরহিয়া পরাগ সহ অত্র ক্লাবের সকল সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
