নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারের মধুরচর এলাকায় গান্ধীজি অভয়াশ্রম কেন্দ্র পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। আগামী ২৩ অক্টোবর ভারতীয় হাই কমিশনার গান্ধীজি অভয়াশ্রম কেন্দ্র আগমনের কথা রয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার বিকেলে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান গান্ধীজি আশ্রম পরিদর্শন করেন এবং আশ্রমের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ (ঢাকা দক্ষিণ) হুমায়ন কবীর, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম। নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন দরানী।
স্থানীয়রা জানায়, ১৯৩৭ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলন বেগবান করতে তৎকালিন অভিভক্ত বাংলার তিন বারের মুখ্য মন্ত্রী ডা: প্রফুল্ল চন্দ্র মোহন ঘোষের আমন্ত্রনে এই এলাকায় আগমন ঘটে মহত্মা গান্ধীর । এ এলাকা থেকে ব্রিটিশ বিরোধী চেতনা জাগ্রত করতে বিভিন্ন সমাবেশে অংশ নেন তিনি। এসময় ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও অভয়াশ্রম নির্মান করেন মহত্মা গান্ধী। তার প্রতি সম্মান জানাতেই আগামী ২৩ সেপ্টেম্বর এ আশ্রমে পরিদর্শনে আসছেন ভারতীয় হাই কমিশনার।
