নাজমুল হোসেন, নানা জল্পনা কল্পনা শেষে ঢাকা-১ আসনে রেকর্ড ভোটের ব্যবধানে নৌকা প্রতিকে জয়ের মালা পড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও এই আসনের বর্তমান সংসদ সদস্য সালমান এফ রহমান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দোহার ও নবাবগঞ্জ উপজেলায় সাড়া দেশের ন্যায় সকাল ৮ টা থেকে উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয়। সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।
সরজমিনে রবিবার (৭ জানুয়ারী) সকাল থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যাইনি।
খানেপুর কেন্দ্রের ভোটার আজিজ বেপারী বলেন, আমার বয়স প্রায় আশি। আমার জীবনে এতো স্বচ্ছ নির্বাচন দেখিনি।
ঢাকা-১ এই আসনে মোট প্রার্থী ছিলো ৭ জন। তবে মূল প্রতিদ্বন্দিতা হয়েছে আওয়ামী লীগের নৌকার সালমান এফ রহমান ও জাতীয় পার্টির লাঙল
মার্কার সালমা ইসলামের সাথে। যদিও ভোটাররা দুই প্রার্থীদের হেবিওয়েট মনে করেছিলো। তবে নৌকার ভোটারদের কাছে লাঙ্গল টিকতেই পারিনি।
দিনব্যাপী ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ছিলো চোখে পড়ার মত।
রাতে বেসরকারি ভাবে নির্বাচিত হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বর্তমান এমপি সালমান এফ রহমান। এসময় তিনি শুরুতেই উৎসব মুখর ভাবে ভোটারদের উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন এবারের নির্বাচন অবাদ, সুষ্ঠ ও নিরোপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা প্রধানমন্ত্রীর হয়ে তার কথা রেখেছি। এই আসনে একদম সচ্ছ ভোট হয়েছে।
সালমান বলেন, আমার যিনি মূল প্রতিদ্বন্দি ছিলেন তিনি এই আসনে সাবেক এমপি ছিলেন। তিনি তার উন্নয়নের কর্মকান্ড নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন। আমিও আমার উন্নয়ন কর্মকান্ডের কথা বলে ভোটারদের কাছে ভোট চেয়েছি। দোহার-নবাবগঞ্জ বাসী আমার প্রতি পূণরায় আস্থা রেখেছেন। আমি ও আমার দেওয়া কথা রাখবো। এই দোহার-নবাবগঞ্জকে আমি ঢেলে সাজাবো।
ঢাকা-১ আসনে দোহার ও নবাবগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৩ হাজার ৬০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৪৪৫ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৫৪ হাজার ১৫৭ জন। এছাড়া তিনজন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন। এ নির্বাচনে দুটি উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্য ১৮৪ টি। সর্বশেষ ১৭৯টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে নৌকা প্রতিকে সালমান এফ রহমান পেয়েছেন ১লাখ ৪৪ হাজার ৯শত নব্বই ভোট, লাঙ্গল প্রতিকে সালমা ইসলাম পেয়েছেন ৩৩হাজার ২শত ৯৫ ভোট, আম প্রতিকে আব্দুল হাকিম পেয়েছে ৫২১ ভোট, হাতুরি প্রতিকে করম আলী পেয়েছে ৩৯৪ ভোট, সোনালী আশ প্রতিকে মফিদ খান পেয়েছেন ৪২৮ ভোট, একতারা প্রতিকে সামসুজ্জামান চৌধুরী পেয়েছেন ৩৫৭ ভোট, মাছ প্রতিকে শেখ মো. আলী পেয়েছেন
