মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠ,নিরপেক্ষ,উৎসব মুখোর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৭ জানুয়ারী) সিংগাইর-হরিরামপুর-মানিকগঞ্জ সদর ৩ ইউনিয়নের ১৯৩টি কেন্দ্রে সকাল ৮ থেকে শুরু হয়ে একটানা ভোট গ্রহণ চলে বিকাল ৪ টা পর্যন্ত। পরে ভোট গণনা শেষে রাত ১১ টায় জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক রেহেনা আকতার ফলাফল ঘোষণা করেন। এতে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু(ট্রাক প্রতীক)। তিনি ভোট পেয়েছেন- ৮৮ হাজার ৩ শত ৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সংঙ্গীত শিল্পী মমতাজ বেগম(নৌকা প্রতীক) ভোট পেয়েছেন,৮২ হাজার ১ শত ৩৮। এ নির্বাচনে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশ,বিজিবি,সেনাবাহিনী,র্যাব,আনসারও গ্রাম পুলিশ ছিলো চোঁখে পরারমত।
প্রসঙ্গত,তিনবারের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ বেগম তার নিজ এলাকায় সকাল ১০ টায় জয়মন্টপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন । অপরদিকে দিকে,জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু সকাল ৮ টায় তার নিজ এলাকায় বাইমাইল কবি নজরুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
