যেভাবে বুঝবেন সন্তানের কৈশোরে থাইরয়েডের সমস্যা

এ রোগের লক্ষণগুলোর মধ্যে অন্যতম হলো শিশুর হঠাৎ করেই বৃদ্ধি ও বিকাশ ক্ষতিগ্রস্ত হওয়া বা বয়স অনুযায়ী সঠিক হারে লম্বা না হওয়া। পাশাপাশি অনেকের ওজন বেড়ে যেতে থাকে, কোষ্ঠকাঠিন্য, চোখ-মুখ ফোলা, চুল পড়া বা ত্বক শুষ্ক হতে পারে। কেউ কেউ দুর্বল বোধ করে, অল্পেই ক্লান্ত হয়ে পড়ে, বেশি ঘুমায়, কাজে মনোযোগ ও উদ্যমের অভাব দেখা দেয়। অনেকের যৌবনপ্রাপ্তি বা পিউবারটি বিলম্বিত হয়। আবার কারও কারও ক্ষেত্রে পিউবারটি আগেভাগেই চলে আসতে পারে। কারও কারও গলার সামনে থাইরয়েড গ্রন্থি ফুলে যেতে পারে। এ সমস্যাকে গলগন্ড বলে। খুব কম ক্ষেত্রে মাথাব্যথা ও দৃষ্টিশক্তিতে সমস্যা দেখা দিতে পারে।

 

ডা. রবি বিশ্বাস, শিশু হরমোন রোগবিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, ঢাকা শিশু হাসপাতাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *