নবাবগঞ্জে নতুন আরও ৬২ জনের শরীরে করোনা শনাক্ত

নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫১০ জনে। রোববার (২২ আগস্ট) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. অনুপ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাঠানো ১৭, ১৮ ও ১৯ আগস্টের ১৩০ জনের নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে নতুন করে ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫১০ জনে। শনাক্তের হার ৪৭.৬৯%।

নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ৬২ জনের চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তর স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *