মুন্সীগঞ্জের শ্রীনগরে দোকানের ভিতর থেকে  দোকানীর গলিত ম র দেহ উদ্ধার 

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরের ধাইসার এলাকায় দোকানের ভিতর থেকে সবজি দোকানদারের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
মঙ্গলবার দুপুরে স্থানীয়রা দূর্গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ দোকানে ঢুকে রফিকুল আলম ভুলুর মরদেহ উদ্ধার করেন। ভুলু উপজেলার মুশুরীপাড়া গ্রামের মৃত পবন মাঝির ছেলে। শ্রীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান,ভুলু ধাইশার এলাকার লাভলু হাসানের কাছ থেকে তিন মাস আগে দুই শাটারের দোকানটি ভাড়া নিয়ে সেখানে সবজি বিক্রি করতেন এবং সেই দোকানের ভিতরই থাকতেন।  ভুলু মাদক সেবন করতেন বলে জানান এএসপি। বলেন,একটি শাটার ভিতর থেকে লাগানো ছিলো এবং আরেকটি শাটার বাহির থেকে তালাবদ্ধাবস্থায় দেখেন তারা। পরে তালা ভেঙে ভিতরে ঘুরে ফ্লোরে পরে থাকা মরদেহ দ উদ্ধার করে, সুরতহাল করা হয়। মরদেহটি ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলেও জানান,অতিরিক্ত পুলিশ সুপার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *