জানাজায় মৃত ব্যক্তির কাছে টাকা পাবে জানালে পাওনাদারের উপর ছেলেদের হামলা 

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ  মুন্সীগঞ্জের শ্রীনগরে জানাজার সময় মৃত ব্যক্তির নিকট টাকা পাবে জানালে মৃত ব্যক্তির ছেলেরা পাওনাদারের উপর হামলা চালিয়ে তার দোকানপাট ভাংচুরসহ ৩জনকে পিটিয়ে আহত করেছে।
রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের নিমতলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।  স্থানীয়রা আহত বৃদ্ধ আতাউর রহমানসহ অন্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় আতাউর রহমান বাদী হয়ে সামাদসহ ৫জনকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, গত রোববার উপজেলার নিমতলী এলাকার কাদির শেখ মৃত্যুবরণ করেন। দুপুর ২টার দিকে মৃত কাদির শেখের জানাজার নামাজের সময় তার ছেলেরা জানায়, মৃত ব্যাক্তির কাছে কারো কোন লেনদেন থাকলে আমাদের জানাবেন। এসময় বৃদ্ধ আতাউর রহমান জানান, তিনি মৃত কাদির শেখের কাছে ৩লক্ষ টাকা পাবে জানালে মৃত কাদির শেখের ছেলে সামাদ, মানিক, জামাল ও জোছনা বেগমগং আতাউর রহমানের উপর অর্তকিত হামলা চালিয়ে তাকে পিটিয়ে আহত করে। এসময় স্থানীয়রা আতাউর রহমানকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেন। পরবর্তীতে সামাদ ও মানিকগং তার পিতা কাদির শেখের দাফন শেষে ঐ দিনই দুপুর আড়াই টার দিকে  বৃদ্ধ আতাউর রহমানের মুদি দোকান ও বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুরসহ
ব্যাপক ক্ষতি করে এবং আতাউরসহ তার মেয়ে পরি বেগম ও নাতি অর্ণবকে বেধম পিটিয়ে  গুরুত্বর আহত করে। এসময় মুদি দোকানে থাকা নগদ টাকাসহ ৫০ হাজার টাকা মালামাল নিয়ে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায় সামাদগং।
শ্রীনগর থানার এসআই রিপন বলেন,এব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *