মুন্সিগঞ্জে আড়াই ঘন্টা বিদ্যুৎ ছিলোনা 

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী( মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির ১০ কর্মকর্তাকে চাকুরীচ্যুত করার প্রতিবাদে  সারাদেশের মতো ব্লাক আউট কর্মসূচি ডাকের মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।  এই কর্মসূচির অংশ হিসেবে জেলায় সকাল ১১ টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় সংস্থাটি। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে  দুপুর দেড়টায় বিদ্যুৎ সরবরাহ চালু করে দেয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সমিতির এক কর্মকর্তা জানান,সেনাবাহিনীর কর্মকর্তারা শীঘ্রই এই সমস্যার সমাধানের আশ্বাস দিলে তারা বিদ্যুৎ সরবরাহ চালু করেন। ওই কর্মকর্তা বলেন,তাদের আন্দোলন নতুন না। দীর্ঘ নয় মাস ধরে তারা আন্দোলন করে আসছেন।
পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা – কর্মচারীদের সাথে অমানবিক কাজ করছেন বলে মন্তব্য করেন তিনি। অভিন্ন চাকুরী রীতি চালু করতে তাদের এই যৌক্তিক আন্দোলন বলে দাবি করেন ওই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *