নিজস্ব প্রতিবেদক: মারকাযুল কুরআন ইসলামিক একাডেমির উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২৩ মার্চ) সকাল ৯টায় মারকাযুল কুরআন ইসলামিক একাডেমির উদ্যোগে ৩দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে বক্তা মুফতী সাঈদ আহমাদ [কলরব ]
বিশিষ্ট সমাজ সেবক মো: আজিজুল বেপারীর সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক মাওলানা যুবায়ের আহমাদ সাকীর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কারীম এয়ার এভিয়েশনের হজ্ব পরিচালক আলহাজ্ব মোঃ শাহাদাত হুসাইন। এসময় আরও উপস্থিত ছিলেন পদ্মা সরকারি কলেজ এর প্রভাষক আলমগীর হোসেন, বাগে জান্নাত বালিকা মাদরাসার পরিচালক, আলহাজ্ব হাফেজ রুহুল আমীন দেওয়ান, আলহাজ্ব মোঃ হারুন অর রশীদ, মাওলানা জালাল উদ্দিন, আলহাজ্ব হাফেজ ওমর ফারুক,জাহাঙ্গীর আলম খান, মোঃ রাজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
