বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের জায়গা দখল করে ব্যক্তিগত রাস্তা নির্মাণ

এমএ কাইয়ুম মাইজভান্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া জাতির জনক বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের কোটি টাকার সরকারী জায়গা দখল করে ব্যক্তিগত রাস্তার নির্মাণ করা হচ্ছে। গত দুই-তিন দিন যাবৎ শ্রীনগর উপজেলার হাসাড়া ইউনিয়নের হাসাড়া লন্ডন ইন্টার ন্যাশনাল স্কুলের উত্তর পাশে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের কোটি টাকার সরকারি জায়গা দখল করে ব্যক্তিগত রাস্তা নির্মাণসহ ধরিত্রী প্রপারটিজ কোম্পানীর সাইনবোর্ড ভেঙ্গে কৃষি জমি ভরাটের অভিযোগ উঠে হাসাড়া হাজীপাড়া এলাকার মৃত আফতাবজুদ্দিনের ছেলে শাহজাহান ওরফে আলু শাহজাহান ও তার দুই ছেলে শান্ত এবং পাভেলের বিরুদ্ধে। এ ব্যাপারে ধরিত্রী প্রপারটিজ কোম্পানীর কর্মকর্তা সৌরভ বাদী হয়ে আলু শাহজাহানসহ তার দুই ছেলের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গত দুই-তিন দিন যাবৎ ড্রাম ট্রাক দিয়ে বালু এনে সার্ভিস লেনের কোটি টাকার জায়গা দখল করছেন শাহজাহান এবং সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে পাশের কৃষিজমি ড্রাম ট্রাকে বালু দিয়ে ভরাট করা হচ্ছে। সার্ভিস লেনে ড্রাম ট্রাক দিয়ে প্রতিনিয়ত বালু বহণ করায় রাস্তায় বালু পড়ে স্তপ হয়ে পড়েছে। এতে যেকোন সময় রাস্তায় চলাচল করা যানবাহন ভয়াবহ দুর্ঘটনা পড়ার আশঙ্কা রয়েছে।

ধরিত্রী প্রপারটিজের কর্মকর্তার অভিযোগ সুত্রে জানা যায়, তাদের ধরিত্রী প্রজেক্ট সংলগ্ন ৫৭ শতাংশ জমি কোটি টাকার উপরে মুল্য নির্ধারণ করে ধরিত্রীর কাছ থেকে ২০ লক্ষ টাকা বায়না নেন আলু শাহজাহান। বায়নার টাকার ফেরত না দিয়ে আলু শাহজাহান নিজেই ঐ জমির অর্ধেক নিজের নামে রেজিষ্টি করে নেয় এবং সেখানে থাকা ধরিত্রীর ১৬টি সাইনোর্ড ভেঙ্গে ফেলে অবৈধ ভাবে জমিতে বালু ভরাট করছেন। আলু শাহজাহান একজন ঠক প্রতারক প্রকৃতির লোক।

সার্ভিস লেনের জায়গা ভরাটের ব্যাপারে জানতে অভিযুক্ত শাহজাহান ওরফে আলু শাহজাহান এর মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সড়ক ও জনপথ (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুস হোসাইন বলেন, এব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *