মাদরাসাতুর রহমান ও জয়পাড়া বড়মাঠ এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

মো.কামাল হোসেন:  ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বড় মাঠে বৃহস্পতিবার মাদরাসাতুর রহমান ও জয়পাড়া বড় মাঠ এলাকাবাসীর উদ্যোগে বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। জয়পাড়া শুকরিয়া শাহী জামে মসজিদ এর ভারপ্রাপ্ত সভাপতি শুকুর আলী মাদবরের সভাপতিত্বে ওয়াজ মাহ্ফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামীলিগের সভাপতি মোঃ আলমগীর হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বায়তুর রহমান জামে মসজিদ, বছিলা মুহাম্মদপুর এর খতিব মুফতী হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী। প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন সাইন্স ল্যাবরেটরি জামে মসজিদের খতিব আল্লামা হাসান জামিল। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন সোনাহাজরা কওমী মাদরাসার মোহতামিম মুফতি মিজানুর রহমান কাসেমী, দোহার থানা ওলামা পরিষদের সভাপতি মুফতি কামাল উদ্দিন কাসেমী। ওয়াজ মাহ্ফিল শেষে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন আবু উবায়দা,কুতুব উদ্দিন কায়েস, মাহমুদ হুযাইফা,আবু বকর দোহারী, মুহাম্মাদ হুসাইন আরিয়ান, আব্দুর রহমান তাশরীফ। মাহফিল শেষে দেশবাসীর মঙ্গলকামনা করে দুয়া ও মোনাজাত করা হয়। মাহফিলে দোহার নবাবগঞ্জের বিভিন্ন এলাকার হাজার হাজার ধর্মপান মুসুল্লিরা উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *