সিআইপি নির্বাচিত হওয়ায় দোহারে সুলতান মাহমুদকে সংবর্ধনা

রিমন হোসেন:  দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সিআইপি নির্বাচিত হওয়ায় ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের কৃতীসন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলোকিত ব্যক্তিত্ব আলহাজ সুলতান মাহমুদ বেপারীকে সংবধর্না দেওয়া হয়েছে ।  বুধবার সন্ধ্যায় এ উপলক্ষে মুকসুদপুর এলাকাসী ও মুকসুদপুর ইমদাদুল উলূম মাদরাসার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে মুকসুদপুর ইমদাদুল উলূম মাদরাসা ও মইতপাড়া দাখিল মাদরাসা এবং ঢালারপাড় মাদরাসার পক্ষ থেকে তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি স্বীকৃতি অর্জন করার বিশেষ কৃতিত্ব লাভ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, মুকসুদপুর ইমদাদুল উলূম মাদসার সেক্রেটারী মহিউদ্দিন আকন, বিশিষ্ট ব্যবসায়ী ও মইতপাড়া দাখিল মাদরাসার সভাপতি এমএ রহিম, শাহাদাত হোসেন, মতিউর রহমান বেপারী, ঢালারপাড় মাদরাসার পক্ষে আমিনুল ইসলাম, মুকসুদপুর ইউনিয়নের ইউপি সদস্য মোছাকালি মুল্লাহ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের দক্ষিণ সভাপতি মাহবুব বেপারীসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুলতান মাহমুদ বেপারী সিআইপি নির্বাচিত হয়ে শুধু মুকসুদপুর নয়, দোহারবাসীকে ধন্য করেছেন। দেশে এবং প্রবাসে দোহারবাসীর মুখ উজ্জ্বল করেছেন।
অনুষ্ঠানে মাদরাসার উন্নয়নে ৫ লাখ টাকার আর্থিক অনুদান ও সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন সিআইপি আলহাজ সুলতান মাহমুদ বেপারী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *