নিজস্ব প্রতিবেদক: ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে উদ্দেশ্য করে ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে ঢাকার দোহারের দুবলি বাজারে বিক্ষোভ মিছিল করেছেন মুসুল্লিরা।
সোমবার আছরের নামাজের পর থেকে মিছিলটি শুরু হয়। এসময় দুবলি বাজারসহ আশেপাশের এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ ও নবী প্রেমী মুসলমানরা মিছিলে অংশগ্রহণ করেন। দুবলি বাজার জামে মসজিদ থেকে মিছিল শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে ডাচ বাংলা ব্যাংকের সামনে গিয়ে মিছিল শেষ হয়। মিছিলে ফ্রান্সের পণ্য বয়কট সহ রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর জন্য সরকারের কাছে আহবান জানানো হয়। এবং দলমত নির্বিশেষে সকল মুসলিমদের এক কাতারে এসে রাসূল (সাঃ) এবং ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে একিত্রিত হতে আহবান জানান বক্তারা।
তাজওয়ার মুনিরের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সেক্রেটারী মোঃ সোলাইমান বেপারী, মাওলানা আসলাম হোসেন, আদনান মাহমুদ প্রমুখ। পরে দুবলি জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা সেলিম রেজার মুনাজাতের মাধ্যমে কর্মসূচী সমাপ্ত করা হয়।
