নবাবগঞ্জে জাকির হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আমার বাবার কি দোষ ছিলো তাকে কেনো হত্যা করল

দোহার-নবাবগঞ্জ(ঢাক) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ উপজেলার নিহত জাকির হত্যায় জড়িত আসামীদের অবিলম্বে আটক ও দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন করেছেন চরশৈল্যা গ্রামবাসী ও নিহতের স্বজনরা। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টায় শৈল্যা তিনব্রিজ এলাকায় বড় রাস্তায় দাঁড়িয়ে তারা এ মানববন্ধন করেণ। এতে বিপুল সংখ্যক গ্রামবাসী অংশ নেন।

মানববন্ধনে কান্না জড়িত কন্ঠে নিহত জাকিরের বৃদ্ধ মা পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন, পুলিশ বাবারা, আমি আমার সন্তান হত্যার বিচার চাই। আজ যদি আমার যায়গায় আপনার মা থাকতো, তখন কি করতেন? আমারে যারা সন্তান হারা করেছেন, তাগো আটক করেন।

জাকিরের বাবা আবুল কালাম বলেন, আমরা এখন জীবিত থাকতেও মৃত। আসামি শফিক ও জাকির আমার ছেলেকে বাসায় ডেকে নিয়ে নেশাজাতীয় দ্রব্য সামগ্রী খাইয়ে মারধর করে শফিকের বাড়িতে ফেলে রাখে। ওরাই আমার ছেলেকে হত্যা করেছে। এখনো কোনো আসামি ধরা পড়েনি। আসামি জাকিরের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। হত্যা করেও ওরা প্রকাশ্যে ব্যবসা করছে। আমরা গরিব বলে কি বিচার পাব না ?

৫ম শ্রেণীর ছাত্রী জকিরের মেয়ে লামিয়া বলেন, আমার বাবা কি দোষ করেছিলো যে তাকে হত্যা করল। আমি আমার বাবার হত্যাকরীদের শাস্তি চাই।

উল্লেখ্য গত ৩০ সেপ্টেম্বর ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নে চর শৈল্যা গ্রামে ফোন করে ডেকে নিয়ে নেশার সাথে বিষাক্ত রাসায়নিক দ্রব্য খাওয়ানো ফলে মৃত্যু হয় জাকিরের। পুলিশের প্রাথমিক তদন্তে তা পাওয়া যায়। ঘটনায় ১০দিন পর জাকিরের স্ত্রী বাদী হয়ে নবাবগঞ্জ থানায় হত্যা মামলা করে। মামলায় আসামী করা হয় পুরান তুইতালের মো. শফিক ও আফজালনগরের মো. জাকির সহ অজ্ঞাত ৪/৫ জনকে। ঘটনার এক মাস তিনদিন অতিবাহিত হলেও এখনো কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *