মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে দোহারে ইসলামপন্থীদের ব্যাপক বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ফ্রান্সের বিতর্কিত ম্যাগাজিন শার্লি হেবদোতে মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর বিতর্কিত ও ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রোর ইসলাম বিরোধী বক্তব্যের প্রতিবাদে ঢাকার দোহার উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসুল্লিরা। রোববার বিকেলে উপজেলার মেঘুলা বাজারে আছরের নামাজের পর থেকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জরো হয় হাজার হাজার মুসুল্লিরা। এসময় জনস্রত পরিণত হয় মেঘুলা বাজারসহ আশেপাশের এলাকা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শিলাকোঠা মাদ্রাসার মুহতামিম হাফেজ আব্দুর রহিম, মুকসুদপুর মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুস সালাম,ইসলামাবাদ মাদ্রাসার মুহতামিম মুফতি মাহাদী হাসান, লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফেজ মাওলানা সাগর আহমেদ শাহিন, মেঘুলা মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু ইউসুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সেক্রেটারী মো. সুলাইমান বেপারী, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা যুবায়ের আহমাদ সাকী, ওলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালিউল্লাহ্, নারিশা বাজার মসজিদের ইমাম হাফেজ মাওলানা ওমর ফারুক, মেঘুলা বাজার মসজিদের পেশ ইমাম মাওলানা মুয়াজ্জিন, মেঘুলা বাজার কমিটির সভাপতি মো. কাজী রুবেল প্রমুখ।
সভায় ফ্রান্সের সকল প্রকার পণ্য বয়কট করে মুসলমানদের প্রতিবাদ জানানোর আহবান জানান বক্তারা। এছাড়া ফ্রান্সের সরকার বিশ্ববাসীর কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। পরে মেঘুলা বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালিকান্দা স্কুলের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রোর কুশপুত্তলিকা দাহ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *