নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের কান্দামাত্রা গ্রামের বাবুলাল বাউল গংদের ব্যক্তি মালিকানা জমি জবর দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠেছে।
জমির মালিক বাবু লাল বাউল অভিযোগ করে বলেন, কান্দামাত্রা মৌজাস্থিত আর এস দাগ ৩২৮ জমির পরিমান ৬০ শতাংশ। আমি ও আমার অন্যান্য ভাইদের নামে খাজনা খারিজ করে জমিতে চাষাবাদ করে শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করিয়া আসিতেছি। প্রতিবেশী অনিল মল্লিক ও রন মজুমদারহ আরো অজ্ঞাত নামা ৪/৫ জন দখলের করতে বিভিন্ন ভাবে পাঁয়তারা করিয়া আসিতেছে।
বাবু লাল বলেন গত ২২/১০/২০ ইং তারিখে দিনের বেলায় বিবাদীরা জমিতে এসে জোরপূর্বক ভাবে চাষ করা ঘাস কাটিয়া নিয়া যায়। বিবাদীরা খুব প্রভাবশালী যে কোন সময় আমার জমি জবর দখল করিয়া নিয়া নিতে পারে। এমন কি বাঁধা দিতে গেলে তারা খুন যখমের ঘটনা ঘটাইতে পারে বলে এমন আশঙ্কায় নবাবগঞ্জ থানায় বিবাদীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন বলেন, বাদীর লিখিত অভিযোগ পেয়ে সরেজমিনে তদন্তে গিয়েছিলাম। অভিযুক্তকারীরা জোরপূর্বক জমি থেকে ঘাস কেটে নিয়েছে কিন্তু জমি জবর দখলের সত্যতা পাওয়া যায়নি।
