নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে মিথ্যা সংবাদ প্রকাশ এবং মিথ্যাচার রটানোর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল বৃহ¯পতিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ স¤পাদক জালাল উদ্দিন আহমেদ এ সংবাদ সম্মেলন করেন। শুরুতেই তিনি তার লিখিত বক্তব্য উপস্থিত সাংবাদিকদের সামনে পড়ে শুনান।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জালাল বলেন, এন মল্লিক পরিবহনের মালিক নার্গীস মল্লিকের সাথে আমার ব্যক্তিগত কোন শত্রুতা নেই। তিনি একটি পরিবহনের মালিক। আর আমরা কয়েকজন মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমানের নির্বাচন কালীন প্রতিশ্রুতি সরকারী পরিবহন বিআরটিসি পরিচালনা করি। নবাবগঞ্জে বিআরটিসি বাস আসার পর থেকেই তিনি এই বাস বন্ধে নানা ধরনের পায়তারা শুরু করেছেন। এমনকি সরকারের উচ্চ মহল পর্যন্তও গিয়েছেন। তার টাকা এবং একা রাজত্ব কায়েমের জন্য এই উপজেলায় কোন বাস ঠিক মত চলতে পারিনি। কয়েক দিন চালিয়েই তাদের চলে যেতে হয়েছে। তার পরিপেক্ষিতে তিনি আমাদের অর্থাৎ বিআরটিসিকেও সরানোর জন্য নানা পায়তারা করেও যখন সরাতে পারছে না। তখনই মিথ্যা অভিযোগ করছেন।
আরো এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বান্দুরা বাস স্ট্যান্ডে যে অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে প্রাথমিক ভাবে আমরা জেনেছি সেটা একটি দুর্ঘটনা। জালাল উপস্থিত সকলের সামনে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, বান্দুরা বাজার একটি ব্যস্ততম এলাকা। শতশত লোকের সামনে সকাল ১০টার দিকে এই নাশকতার যে অভিযোগ করা হয়েছে তা ঘটনো কি কোন ভাবেই সম্ভব?
তিনি জানান, ওই দিনই এই ঘটনার প্রেক্ষিতে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। আমি যতদূর জেনেছি তাদের তদন্ত এখনও চলমান। কিন্তু তার মধ্যে তিনি আমাকে সহ আরো কয়েকজন, এমন কি থানার ওসির স¤পর্কেও মিথ্যা অভিযোগ করছেন। রাজনীতিতে আমার শুনাম রয়েছে। ব্যক্তি হিসেবে আমি সমাজে অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। কিন্তু তিনি মিথ্যা অভিযোগের মাধ্যমে আমার সুনাম নষ্ট করছেন। তিনি
আমাকে তার ব্যবসায়ী প্রতিপক্ষ ভাবতে পারে। কিন্তু আমি তো তার শত্রু নই। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা আসল ঘটনা খুজে বের করুন।এসময় সংবাদ সম্মেলনে আমিনুর রহমান রশিদ, ঢাকা জেলা তাতীলীগের সাধারন স¤পাদক মুশফিকুর রহমান পলাশ, নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ স¤পাদক জহিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক মুন্না, জালাল উদ্দিন রুমি সহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিস মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
