সিংগাইরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক চাপায় নজরুল ইসলাম বাবুল(৪০) নামের এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্য হয়েছে । গত বৃহস্পতিবার সকাল ৬টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বিন্নাডাঙ্গী নামক স্থানে এ র্দুঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম বাবুর (৪০) উপজেলার ধল্লা ইউনিয়নের খাশেরচর গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে তার কর্মস্থল সাভার ফুলবাড়িয়া ডাড গার্মেন্টেসে মোটরসাইকেল যোগে রওনা দেয়। পথিমধ্যে বিন্নাডাঙ্গী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ট্রাক এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্য হয়।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো.আসলাম হোসেন বলেন-আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *