দোহারে আর্থিক সহায়তা পেল ১৮৫৬ পরিবার

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৮৫৬ জনের প্রত্যেকের হাতে ৪৫০ টাকা করে তুলে দেয়া হয়েছে। প্রধান মন্ত্রীর ঈদ উপহার হিসেবে মানবিক সহায়তার এ টাকা বৃহস্পতিবার সকাল ১১ টায় স্বাস্থবিধি মেনে ইউনিয়নের কার্তিকপুর উচ্চ বিদ্যালয় মাঠে দরিদ্র ও অসহায়দের মাঝে তুলে দেন উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ, উপজেলা সমাজ সেবা অফিসার আলাউদ্দিন মিয়া ও কুসুমহাটি ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *