মো.কামাল হোসেন : বুধবার (১ জুলাই) বেলা ১১টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে বিআইডব্লিউটিএ এর অব্যবস্থাপনায় লঞ্চডুবির জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণের দাবিতে কেরানীগঞ্জের পূর্ব আগানগর (আলম মার্কেট) ঘাটে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমীন শাহাদাতের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা জেলার সংগ্রামী সেক্রেটারি আলহাজ্ব শাহাদাত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য ছাত্রনেতা আল আমিন সিদ্দিকী, ইসলামী শ্রমিক আন্দোলন, ঢাকা জেলা দক্ষিণের সভাপতি শ্রমিকনেতা আলহাজ্ব শামীম খান, ইসলামী যুব আন্দোলন, ঢাকা জেলার সাধারণ সম্পাদক যুবনেতা হাফেজ মিরাজুল ইসলাম মঈন, ইশা ছাত্র আন্দোলন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক, কাওসার মাহমুদ।

উক্ত মানববন্ধনে বক্তারা বলেন বিআইডব্লিউটিএ-এর অব্যবস্থাপনায় লঞ্চডুবির কারণে চেয়ারম্যানের পদত্যাগ করতে হবে। এছাড়াও এসময় দূর্ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করেন।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, জেলা সহ-সভাপতি কেএম দ্বীন ইসলাম ,সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, দফতর সম্পাদক ইব্রাহীম হোসাইন, মডেল থানা পশ্চিম সভাপতি মুহা. আবুল হাশেম, দক্ষিণ পশ্চিম সহ-সভাপতি মুহা.মাসউদুর রহমান, ইস্পাহানী সরকারি কলেজের সভাপতি মুহা. আব্দুর রাব্বী, মডেল থানা পূর্ব সাধারণ সম্পাদক মুহা. নূর আলমসহ প্রমুখ নেতাবৃন্দ।
