বিএনপির আন্দোলন করার ক্ষমতা নেই- কামরুল ইসলাম

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : সাবেক খাদ্যমন্ত্রী ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন বিএনপি’র আন্দোলন করার ক্ষমতা নেই। বেগম খালেদা জিয়া এখন কারাগারে। কিন্তু থাকে মুক্ত করার জন্য বিএনপি’র নেতাকর্মীরা জোরালো কোনো আন্দোলন করতে পারেনি। বিএনপি-জামাত ও হেফাজতের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা একই সূত্রে গাঁথা। আজ শনিবার সকাল ১১ টায় ঘাটারচর এলাকায় কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে মডেল থানা আওয়ামী লীগের কার্য নির্বাহী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট। তাই নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ আলী সেলিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শফিউল আজম খান বারকু, সাংবাদিক আব্দুল জলিল ভূঁইয়া, ঢাকা জেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগ নেতা আইকে শাহীন, ডাক্তার শাওন, ডাক্তার হাবিব, আবুল হাসান মস্তান, যুবলীগ নেতা মনির হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল জাহান রিপন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *