বানভাসি মানুষের পাশে স্কলার্স ইউনিয়ন অব দোহার

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন স্কলার্স ইউনিয়ন অব দোহারের উদ্যোগে বানভাসি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ আগষ্ট) সকালে উপজেলার মালিকান্দা এলাকায় গান্ধীজি আশ্রম মাঠে উপস্থিত থেকে বানভাসি ১২৫ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো: ফরিদুল ইসলাম ও আমিনুর রহমান, সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন টিপু,প্রচার সম্পাদক আফতাব লালন, মো. সোলাইমান সহ অনেকে।
সংগঠনটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন টিপু জানান, স্কলার্স ইউনিয়ন অব দোহার শুরু থেকেই জনসচেতনতা ও সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করেছে। পাশাপাশি বিভিন্ন দূর্যোগে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ইতোমধ্যে উপজেলার মাহমুদপুর, বিলাশপুর ও নয়াবাড়ি ইউনিয়নে বানভাসি পরিবারের মাঝে স্কলার্সরা শুকনো খাবার পৌঁছে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *