নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দোহারে করোনায় মৃতের সংখ্যা ৯ জনে দাঁড়িয়েছে। মৃত ব্যাক্তির নাম মো. আবুল খায়ের (৪৮)। তিনি কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা এলাকার বাসিন্দা। রোববার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, রোববার রাত ১১টায় করোনা আক্রান্ত আবুল খায়েরের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে স্বজনসহ স্থানীয়রা মরদেহ ফেলে দূরে চলে যায়। তার মরদেহ দাফনে কেউ এগিয়ে না আসলে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, দোহার শাখার কর্মীরা রাতে দাফন সম্পন্ন করে। দোহারে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪০৪ জন ও সুস্থ্য হয়েছেন ২৮৭ জন
