নবাবগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-বান্দুরা সড়কের নবাবগঞ্জ উপজেলা সদর কাশিমপুর কবরস্থান এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- সজীব (২১), শুনিল পাণ্ডে (৫৮), মোশারফ হোসেন (৫৫), সুরঞ্জিত (৩), রাজিব (২৩), যমুনা পরিবহনের বাসচালক আক্তারসহ (৫০) আরও চার যাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে কাশিমপুর কবরস্থানের কাছে ঢাকা থেকে ছেড়ে আসা বিআরটিসি একটি বাসের সঙ্গে যমুনা পরিহবনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যমুনা পরিহনের চালকসহ ১০ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের মধ্যে ছয়জনকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্যদের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ভর্তি করেন।

নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামরুজ্জামান  জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে যমুনা পরিবহনের চালকের অবস্থা গুরুত্বর। তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হতে পারে।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান  জানান, দুই বাসের সংঘর্ষের বিষয়টি মৌখিকভাবে থানায় জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *