বর্ণমালা বিদ্যালয়ের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার নবাবগঞ্জ উপজেলার চালনাই ইটভাটায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দেয়ার উদ্যেশে দোহার-নবাবগঞ্জের তরুন প্রজন্মের উদ্যোগে “বর্ণমালা বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেল ৩টায় নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দার চালনাই ইটভাটায় বিদ্যালয়ের প্রধান শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (রবি আজিয়াটা) ইঞ্জিনিয়ার এম. এ. খান সোহেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা কলেজের প্রভাষক মো. সেলিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মো. জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবু নাঈম মোহাম্মদ তাইমিয়া, সৌদি প্রবাসী আশরাফুল ইসলাম, বর্ণমালা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মো. জামান, মো. মোয়াজ, মো. শাহ আলম,  মো. রাজীব শরীফ, সোহাগ হোসাইন হান্নান, রাফসান মাহমুদ আকাশ, মৌমিন মুন্না, জেবুন্নেসা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *