নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় রুহুল আমিন চৌধুরী(পটল) স্মৃতি অনূর্ধ্ব-১৪ আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় কুসুমহাটি ইউনিয়নে আউলিয়াবাদ চির সবুজ সংঘ আয়োজনে আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
আউলিয়াবাদ চির সবুজ সংঘের সভাপতি দেওয়ান আব্দুল ওয়াছেক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডিএম সুরুজ ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার এম এ খান সোহেল। খেলার উদ্বোধন করেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল।
এসময় আরও উপস্থিত ছিলেন নুরুল ইসলাম মোল্লা, মো. জোবায়ের হোসেন, রাকিব খন্দকার, সুবোধ রাজবংশী,মোঃ মাসুদ রানা,সালাউদ্দিন মোরাদ আকলিম,জাহিদ হাসান,উজ্জল আহমেদসহ আরও অনেকে। ফাইনালে খেলায় ফ্রেন্ডস একাদশ বনাম সিজন একাদশ নামে দুটি দল অংশ নেয়। ৫০ মিনিটের টান টান উত্তেজনার খেলায় সব শেষে টাইব্রেকারে ৫-৪ গোলে ফ্রেন্ডস একাদশ জয়লাভ করে। পরে খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
