কাজী সোহেল. ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অনুর্ধ-১৭ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকাল ৪টায় উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ টূর্নামেন্টের উদ্বোধন করা হয়। নবাবগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজন করেন।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মতিউর রহমান শামিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
উদ্বোধনী খেলায় কলাকোপা ইউনিয়ন পরিষদ একাদশ বনাম যন্ত্রাইল ইউনিয়ন পরিষদ একাদশ প্রতিযোগিতা করেন। এবং যন্ত্রাইল ইউনিয়ন পরিষদ একাদশ ১-০ গোলে কলাকোপা ইউনিয়ন পরিষদ একাদশ পরাজিত করে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সিরাজুল ইসরাম শেখ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. তাজুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. রেজাউর রহমান রেজা, ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, একেএম মনিরুজ্জামান তুহিন, মো. পলাশ চৌধুরী, বশির আহমেদ, রেশমা আক্তার, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন প্রমূখ।
