বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে বিশবার স্বণর্সহ দুই স্বর্ণ চোরাকারবারী আটক

এমএ কাইয়ুম মাইজভান্ডারী,শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে বিশবার স্বর্ণসহ মোস্তফা(৩৫) ও নাজিম মন্ডল(৩৪) নামে দুই স্বর্ণ চোরাকারবারীকে আটক করে হাইওয়ে থানা পুলিশ।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার হাসাড়া হাইওয়ে থানা সংলগ্ন দক্ষিন পাশে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে স্বর্ণসহ চোরাকারবারী দুইজনকে আটক করে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ।

আটককৃত মোস্তফা যশোহর বেনাপোল থানার আঃ মানান এর ছেলে এবং নাজিম মন্ডল একই জেলার বাগেরপাড়া থানার নিমটা এলাকার আঃ হামিদ মন্ডলের ছেলে।

হাইওয়ে থানা পুলিশ সুত্রে জানা যায়, হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ এর নেতৃত্বে এএসআই জামিরুল, জিয়াউর রহমান, কনস্টেবল সুমন, খোকন, ড্রাইঃ মামুন হাইওয়ে থানার মোবাইল ওয়ান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছে ঢাকা থেকে যশোহর গামী নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশীকালে পিছনের সিটে বসা মোস্তফা ও নাজিমকে আটক করেন এবং উপস্থিত লোকজনদের সামনে তাদের দেহ তল্লাশি করে মোস্তফার ও নাজিমের কোচরে থাকা ১০বার করে মোট ২০বার স্বর্ণ উদ্ধার করে জব্দ তালিকা মুলে জব্দ করেন।

হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ(ওসি) বলেন, ২০বার স্বর্ণসহ দুই স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *