নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান, ঢাকা জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরুজ আলম সুরুজ, জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খালেক সহ আরও অনেকে।
