কেরানীগঞ্জ( ঢাকা)প্রতনিধি: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ঘোষণা করেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। সুষ্ঠূ নির্বাচনের মধ্য দিয়েই গণতন্ত্রের বিকাশ ঘটে। সুষ্ঠূ নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশে গণতন্ত্র আসে। এটাই অতীতে হয়েছে এবং বর্তমানেও হবে। গণতন্ত্রে যদি ফিরে যেতে হয় তাহলে নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন হতে হবে গণতন্ত্রে ফিরে যেতে হবে। সেটা হবে সুস্থ নির্বাচন। সুষ্ঠূ নির্বাচনের মধ্য দিয়ে, গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার মধ্য দিয়েই গণতন্ত্র আসবে। তিনি বুধবার সকালে কেরানীগঞ্জের আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আমান আরো বলেন, যুগে যুগে ছাত্র-ছাত্রী রাই গণতন্ত্রের জন্য ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। ৫২ এর ভাষা আন্দোলনে ছাত্র-ছাত্রী রাই ঐতিহাসিক ভূমিকা রেখেছে। সেদিন সালাম বরকত জব্বার মায়ের ভাষা প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত দিয়েছে। ৬২ এর শিক্ষা অধিকার প্রতিষ্ঠা করার জন্য ছাত্র-ছাত্রী রাই ভূমিকা পালন করেছে। সেদিন ছাত্রনেতা ওয়াজ উল্লাহ মামুন শহীদ হয়েছিল। ৬৯ এর গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিল ছাত্রনেতা আসাদ। তার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি সফল গনঅভুত্থান। ৭১ এর মুক্তিযুদ্ধে কেরানীগঞ্জের কৃতি সন্তানেরা ঝাঁপিয়ে পড়েছিল।
এই যুদ্ধে আটি ভাওয়ালের ১৯ জন শহীদ হয়েছিল। ৯০ এর গনঅভ্যুত্থানে ছাত্র-ছাত্রীদেরই ঐতিহাসিক ভূমিকা ছিল। সেদিন শহীদ হয়েছিল ছাত্রনেতা ডাক্তার মিলন। মিলনের রক্তের বিনিময়েই গণঅভ্যুত্থান সফল হয়েছিল। এই যে ছাত্র জনতার ২৪ এর গনঅভ্যুত্থান সেটা সফল হয়েছে হাজার হাজার ছাত্র জনতা রক্তের বিনিময়ে। এই ২৪এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা গণতন্ত্রে ফিরে যাওয়ার একটি ক্ষেত্র পেয়েছি। আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিংবডির সভাপতি মনিরুজ্জামান সুমনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল হক, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, ও সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী,সিনিয় যুগ্ন সম্পাদক মনিরুল ঘশ মনির,আরিফুর রহমান মিন্টু, তারানগর ইউনয়নের সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন,মডেল উপজেলা ছাত্রদলের সভাপতি হাজী মোঃ সাইফুল ইসলাম,মডেল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মহসীন কবীর, মডেল উপজেলা শ্রমিকদলের আহবায়ক আব্দল জলির,মডেল উপজেলা জাসাসের সভাপতি সাফায়াত হোসেনসহ অন্যাঅন্যরা।
