নিজস্ব প্রতিবেদক : মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় ঢাকার দোহারের ১৯৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেয়া হয়েছে ভূমি ও ঘর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সারাদেশে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে আশ্রয়ণ-২ প্রকল্পের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় সারাদেশে ৬৬ হাজার ১শত ৮৯ পরিবারকে ভূমি ও একক গৃহ প্রদান করা হয়। এ উপলক্ষে দোহার উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে জমি ও ঘরের দলিল হস্তান্তর করেন উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.মমিন উদ্দিন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন, উপজেলা নির্বার্হী কর্মকর্তা এ,এফ,এম ফিরোজ মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, প্রকৌশলী হানিফ মোরশেদী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার, ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব আব্দুর রউফসহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
