সিংগাইরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ১২টি পরিবার

মো. রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি :“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” শ্লোগানে সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চর চামটা এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে ভূমিহীন, গৃহহীন ১২টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই হলো। প্রধানমন্ত্রীর কার্যালয়, আশ্রয়ন-২ প্রকল্পের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের উদ্যোগে ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক একক গৃহ নির্মানের মাধ্যমে এদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। আজ শনিবার (২৩ জানুয়ারী) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘরের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা, সহকারি কমিশনার( ভূমি) মেহের নিগার সুলতানা, কৃষি অফিসার টিপু সুলতান স্বপন, প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু নাছের, প্রকৌশলী মোহাম্মদ.রুবাইয়াত জামান, পল্লীবিদ্যুতের ডিজিএম মো.সফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল আলম উজ্জ্বল, চান্দহর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদলসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার কর্মকর্তাবৃন্দ। উদ্বোধন শেষে উপকারভোগীদের হাতে জায়গার দলিল ,নামজারি ডিসিআর সহ ১টি সনদ তুলে দেন-উপজেলা প্রশাসন। এ ঘরের উপকারভোগীরা হলেন-উপজেলার চান্দহর ইউনিয়নের চর চান্দহর গ্রামের মৃত-আ.লতিফের পুত্র লিয়াকত, একই ইউনিয়নের চর চামটা গ্রামের আফছারউদ্দিনের পুত্র নান্নু মিয়া, চান্দহর গ্রামের পির বক্সের কন্যা রেহেনা, চর চামটা গ্রামের মৃত-অছিমউদ্দিনের পুত্র আ.রশিদ, চর চামটা গ্রামের মেহেদী হাসানের স্ত্রী গোলাপী বেগম, চর পালপাড়া গ্রামের সুমন আলীর কন্যা সামসুন নাহার, চর পারপাড়া গ্রামের জাফর আলীর পুত্র আলী হোসেন, চর পালপাড়া গ্রামের আব্দুল জব্বারের পুত্র রফিক আলী, চর চামটা গ্রামের মুন্তাজউদ্দিনের পুত্র আক্তার হোসেন, চর পালপাড়া গ্রামের শেখ সোনামুদ্দিনের পুত্র আ.কাদের চর চামটা গ্রামের রহম আলীর পুত্র নব মিয়া, চর চামটা গ্রামের সোনামুদ্দিনের পুত্র আলাউদ্দিন। এতে থাকছে ২ রুম বিশিষ্ট ১টি ঘর বারান্দাসহ, টয়লেট, কিচেন রুম, মালামাল সংগ্রহের জায়গা প্রত্যেকটি ঘরের ব্যয় হয়েছে এক লক্ষ পচাঁত্তর হাজার টাকা । উপকারভোগীদের মধ্যে ষাটার্ধ্ব্ আহেরজানের কাছে ঘর পাওয়ার বিষয় জানতে চাইলে তিনি বলেন-আমাদের যে খুশি করেছেন আল্লাহ তাকে খুশি করবেন এবং শেখ হাসিনার প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *