দোহারে ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে সমাজসেবক ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নারিশা উচ্চ বালিকা বিদ্যালয়,নারিশা খালপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চৈতাবাতর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় আট শতাধিক দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

এসময় ইঞ্জিনিয়ার মেহবুব কবির বলেন, আমি সব সময় মানুষের পাশে দাড়াঁনোর চেষ্টা করেছি। করোনা ও বন্যা পরিস্থিতিতে মানুষের মাঝে ব্যক্তিগত অর্থায়নে ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছি,এবার শীতের শুরু থেকে অসহায় মানুষের মাঝে পাঁচ হাজার কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে প্রায় এক হাজারের কাছাকাছি বিতরণ শেষ হয়েছে। তিনি আরও বলেন, প্রতিটি এলাকায় ধনী ব্যক্তিদের এই সময়ে মানুষের মাঝে সহায়তার হাত বাড়িয়ে দেয়া উচিত। আমি মানুষের পাশে ছিলাম,আছি ভবিষ্যতেও থাকবো।
শীতবস্ত্র বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ, সাপ্তাহিক নববাংলার প্রকাশক বিল্লাল হোসেন, মোহাম্মদ আলী, দোহার উপজেলা আওয়ামীলীগের উপ- প্রচার সম্পাদক মঞ্জু মোল্লা, নারিশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন, হারুনুর রশিদ, রফিকুল ইসলাম স্বপন, শেখ আক্তার হোসেন, কায়সার খালাসী ,ইকবাল হোসেন, দোহার প্রেসক্লাবের সভাপতি মো. কামরুল হাসান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিপু,বাবু বেপারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *