কাজী সোহেল: পুজামন্ডপ সমূহের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পুজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের কথা বলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত সফল উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক।
আজ মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, প্রাসঙ্গিক বিষয়ে পু জা মন্ডপ কমিটির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ঢাকার নবাবগঞ্জের ১৭৭টি পূজা মন্ডপের নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপন করুন প্রয়োজনে আমি আপনাদের সাহায্য করবো। কোন মন্দির কমিটি যদি অর্থের জন্য সিসি ক্যামেরা লাগাতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করুন আমি সিসি ক্যামেরা লাগিয়ে দিবো এবং মন্ডপের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে আমার দল বিএনপির পক্ষ থেকে সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করবো এমনকি নিরাপত্তা কমিটি গঠন করে মাঠে কাজ করবো।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলামের সভাপতিত্বে সভায় দিকনির্দেশনামূলক আরও বক্তব্য রাখেন দোহার নবাবগঞ্জের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন জান্নাতুল আসিফ, দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা ওসি মমিনুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, নবাবগঞ্জ উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সোহেলসহ বিভিন্ন পুজামল্ডপের কমিটির সদস্যবৃন্দ।
