এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী ( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ শ্রীনগরে দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার দেউলভোগে শ্রী শ্রী সার্বজনীন কালি মন্দির প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন মোদক এর সভাপতিত্বে ও
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব তাপস কুমার দাস এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ- সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সাবেক ভিপি রজন, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন মুন্সি,
আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য জসিম মোল্লা, শিক্ষক নেতা জাহাঙ্গীর খান, জেলা বিএন পির সদস্য সিদ্দিকুর রহমান মন্টু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কাজী শামিম ইমাম সাচ্চু, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম বাদশা, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমন হোসেন, শ্রীনগর সদর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম ,শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম মোড়ল, সাঃ সম্পাদক শফিকুল ইসলাম ভুইয়া, মৎসজীবি দলের সভাপতি আমির হোসেন, মন্দির কমিটির সভাপতি কাজল দাস, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি তপন রাজবংশী, শ্রীনগর উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান মৃধা বাবু, সেচ্ছাসেবক দল নেতা ফাহাদ, জেকি, রনি, বুলেট, লিংকন প্রমুখ।
