পূজা মন্ডপে বিএনপি’র নেতা কর্মীরা অত্যন্ত প্রহরী হয়ে থাকবে – আমান উল্লাহ আমান

 কেরানীগঞ্জ  (ঢাকা)প্রতিনিধি; বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা  আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন,পূজা মন্ডপে এবার বিএনপি’র নেতাকর্মীরা অত্যন্ত প্রহরী হয়ে থাকবে।প্রত্যেকটি পূজা মন্ডপে বিএনপির নেতাকর্মীরা তিন শিফটে পাহারা দিবে। অন্তর্বর্তীকালীন সরকার হিন্দু ভাইদের জন্য এই শারদীয় দূর্গা উৎসবে নিরবিচ্ছিন্ন নিরাপত্তার ব্যবস্থা করেছেন। বিএনপি ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সাম্প্রদায়িক সম্প্রীতি এনে দিয়েছেন। আমরা বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান একসাথে মিলেমিশে থাকি।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। তিনি আজ কেরানীগঞ্জের নরন্ডি আইডিয়াল স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও একটি পূজা মন্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আমান আরো বলেন,গাছ না থাকলে মানুষ বাঁচতে পারত না। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাস্তার দুইধারে গাছ রোপন করার জন্য নির্দেশ দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হেলিকপ্টার করে নিম গাছ নিয়ে সৌদি আরবের আরাফাত ময়দানে রোপন করেছিলেন। সৌদি আরবে এই নিম গাছকে জিয়া গাছ বলা হয়। বেগম খালেদা জিয়া বৃক্ষ রোপনের কথা বলেছেন তারেক রহমানও বৃক্ষ রোপনের কথা বলেছেন ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন একটি উদ্যোগ উদ্যোগ একটু চেষ্টা এনে দিতে পারে স্বনির্ভরতা স্বনির্ভর দেশ গড়ার জন্য অনেক কাজ করেছেন। আমাদের সুন্দরভাবে বাঁচার অধিকার দেয় গাছ। তাই একটি গাছ কাটলে দুটি গাছ লাগাতে হবে। নিম গাছ একটি ঔষধি গাছ। এটি মানুষের শীতল ছায়া দান করে। তাই প্রত্যেক বাড়িতে ফলের গাছ রোপনের পাশাপাশি একটি নিম গাছ রোপন করতে হবে। নরন্ডী আইডিয়াল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি’র সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, বিএনপি নেতা তারেক ইমাম বাবুল, শাক্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুল হক মিজান, সুলতান আহমেদ খান, বিএনপি নেতা আতাউর রহমান হীরা,শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবীর,সাধারণ সম্পাদক মন্টু, যুবদল নেতা মাসুদ রানা, মহিলা নেত্রী নাসিমা বেগম প্রমূখ। অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে পাঁচ শতাধিক বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *