দোহারে মৎস্য আড়ৎ ব্যবসায়ী পরিচালনা কমিটির দ্বি-বার্ষিকী নির্বাচন সম্পন্ন

 নিজস্ব প্রতিবেদক:  উৎসবমুখর পরিবেশে ঢাকার দোহার উপজেলায় মৎস্য আড়ৎ ব্যবসায়ী পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকালে মেঘুলা বাজার নদী ঘাট সংলগ্ন এলাকায় এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় ১৭ জন ভোটারের মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন সুলতানা ফলাফল ঘোষণা করেন । নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম।
প্রাথমিকভাবে সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে মো. চঞ্চল মোল্লা ৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলাউদ্দিন দরানী ৮ ভোট পান ।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, নবগঠিত (আংশিক) কমিটির মাধ্যমে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে মৎস্য ব্যবসায়ীদের পাশে থেকে সহযোগিতা করবেন। সেই সঙ্গে আশা প্রকাশ করেন- ঐতিহ্যবাহী মেঘুলা বাজারের গৌরব ও মর্যাদা অক্ষুন্ণ থাকবে। নির্বাচনে আইন শৃঙখলার দায়িত্ব পালন করেন শাইনপুর তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, কুতুবপুর নৌ ফাড়িঁর এসআই নাসির উদ্দিনসহ দোহার থানা পুলিশ কর্মকর্তাবৃন্দ। নির্বাচন পরিদর্শন করেন বিএনপির অংগসংঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *