নিজস্ব প্রতিবেদক: সুস্থ দেহ সুস্থ মন মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখেই দোহার উপজেলায় পদ্মা যুব সংঘের আয়োজনে মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্ট ২০২০এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পদ্মা সরকারি কলেজ মাঠে খেলা এ অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবা উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল হক বেপারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান খান, আওয়ামীলীগ নেতা মানিক সিকদার খেলা পরিচালনা কমিটির সভাপতি আব্দুলাহ আল মাসুম প্রমুখ। উদ্বোধনী খেলায় বন্ধু মহল এফসি কে ১-০ গোলে হারিয়ে বিজয় লাভ করে লটাখোলা এফসি।
