নিষেধাজ্ঞা অমান্য করে মিনিকক্সবাজারে আসছেন দর্শনার্থীরা

মো.কামাল হোসেন : করোনা ভাইরাসের মহামারীর কারনে মিনি কক্সবাজারে ভ্রমন করার উপর নিষেধাজ্ঞা আরোপ করছেন দোহার উপজেলা ও থানা প্রশাসন। এই নিষেধাজ্ঞা অমান্য করেই আশেপাশের অনেক দর্শনার্থীরা আসছেন মিনি কক্সবাজার মৈনটঘাটে। ঈদের পরদিন মঙ্গলবার মৈনটঘাটে সরজমিনে গিয়ে দেখা যায় দর্শনার্থীরা ঘুরাফেরা করছে অনেকে, তবে ঈদের পরেরদিন দোহার থানা পুলিশের অভিযানের কারনে দর্শনার্থীদের সংখ্যা ছিল কিছুটা কম।
মিনিকক্সবাজারে ঘুরতে আসা দর্শনার্থী মো.নাজমুল ইসলাম জানান,”আমরা বিকালে একটু বের হয়েছি মৈনটের নদী ভাঙ্গনটা দেখতে। এখনি চলে যাব।”

অন্য এক দর্শনার্থী রাবেয়া আক্তার জানান, আমাদের বাড়ি আসেপাশেই। এখানে আসার জন্য প্রশাসনের নিষেধ আছে সেটা জানি। এখনি চলে যাচ্ছি আমরা।
স্থানীয়রা জানান, এলাকাবাসি ও পুলিশ রাস্তা বন্ধ করে দিলেও অনেকে বিভিন্ন উপায়ে মৈনট প্রবেশ করছে। প্রশাসন অভিযান করলে চলে যায়,আবার পুলিশ চলে গেলে ফিরে আসে। এসব মানুষ যদি সচেতন না হয় কিছুই করার থাকবে না।

চর মাহমুদপুর ফাড়ির ইনচার্জ মো.শাহ্আলম নববাংলাকে জানান, ঈদকে কেন্দ্র করে মৈনটঘাটে যেন কোন দর্শনার্থীরা জনসমাগম না করতে পারে তাই আমরা স্থানীয়দের সহযোগীতায় প্রতিটি প্রবেশপথ বন্ধ করে দিয়েছি। কিন্তু অসচেতন কিছু মানুুষ মাহ্মুদপুরের গ্রাম অঞ্চলের ভেতর দিয়ে হেটে হেটে মৈনটঘাটে প্রবেশ করেন। পরে আমরা অভিযান পরিচালনা করে দর্শনার্থীদের চলে যেতে বলি।
তিনি আরো বলেন, পুলিশ প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে। মানুষ যদি নিজেরা সচেতন না হয় তাহলে করোনা ভাইরাসের সংক্রামণ রোধ করা সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *