স্বাস্থ্যবিধি না মেনে দোহারের নারিশা ডাক বাংলোয় দর্শনার্থীদের ভিড়

মোঃ দ্বীন ইসলামঃ ঢাকার দোহারের নারিশা ডাক বাংলো পদ্মার তীরবর্তী এলাকায় কোন প্রকার সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনেই ঈদেরদিন ছিল দর্শনার্থীদের ভিড় । সোমবার (২৫ মে) সরজমিনে গিয়ে দেখা যায, ঈদের দিন বিকেল থেকেই ডাক বাংলো এলাকায় আসতে শুরু করেন দর্শনার্থীরা, যাদের অধিকাংশই ছিলো তরুন তরুনী। তবে কারো মুখেই ছিলোনা মাস্ক। এছাড়া সামাজিক দুরত্বের কোন বালাই ছিলোনা।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় যেখানে সরকার এবং স্থানীয় প্রশাসন দিনরাত কাজ করছে। সবাইকে সামাজিক দুরত্ব বজায় রাখতে এবং মাস্ক পরতে অনুরোধ করা হচ্ছে। সেখানে করোনাকে উপেক্ষা করে সামাজিক দুরত্ব না মেনেই নারিশা ডাক বাংলোয় ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।
রাকিব নামে এক দর্শনার্থী জানান, সারাদিন বাসায় ছিলাম বিকেলে একটু বের হয়েছি। একটু পরইে বাসায় ফিরে যাবো।

তানিয়া নামে আরো এক দর্শনার্থী জানান, কাজিনদের সাথে ঘুরতে এসেছি। তবে এতো ভিড় জানা থাকলে আসতাম না। মাস্ক এর বিষয়ে জাানতে চাইলে বলেন,ভুলে বাড়িতে রেখে এসেছি। এরপর থেকে আর ভুল হবেনা।
ডাক বাংলো এলাকার এক ব্যবসায়ী জানান, মানুষের ভিড় যেন বেড়েই চলেছে। প্রশাসন যদি দ্রæত কোনো ব্যবস্থা না নেয়, তাহলে দোহারে করোনার প্রভাব নিয়ন্ত্রনের বাইরে চলে যাবে।

এদিকে ঈদের দিন বিকেলে দোহারের মিনি কক্সবাজার নামে খ্যাত মৈনট ঘাটের চিত্র ছিলো ভিন্ন। যেখানে প্রতিনিয়ত ছিলো হাজারো মানুষের ভিড় সেখানে প্রশাসনের নিষেধাজ্ঞার পর থেকে নেই কোন জনসমাগম।এছাড়া ঈদের দিন কে কেন্দ্র করে কোন দর্শনার্থী যেন মৈনট ঘাটে প্রবেশ না করতে পারে সেই বিষয়টি বিবেচনা করে স্থানীয়রা সব কয়টি প্রবেশপথ বন্ধ করে দেন।
কার্তিকপুর এলাকার রফিক নামে এক ব্যক্তি জানান, প্রশাসনের পাশাপাশি আমাদেরকেও সচেতন থাকতে হবে। তা না হলে করোনা প্রতিরোধ সম্ভব নয়। ঈদকে কেন্দ্র করে যাতে মৈনট ঘাটে কোন জনসমাগম না ঘটে তাই স্থানীয়রা এখানে প্রবেশপথ বন্ধ করে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *